হাত-পায়ের রগ কেটে মাকে হত্যা, ছেলে আটক

২৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৯ AM
পেকুয়া থানা, কক্সবাজার

পেকুয়া থানা, কক্সবাজার © সংগৃহীত

জমি নিয়ে বিরোধের জের ধরে হাত-পায়ের রগ কেটে মাকে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ।

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় বুধবার বিকালে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানান পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাঈনুদ্দিন।

নিহত শামসুন নাহার (৫২) ওই এলাকার বদিউল আলমের স্ত্রী। আটক নাসির উদ্দিনের বয়স ২০ বছর। নাসির মাদকাসক্ত বলে স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে।

পরিদর্শক মাঈনুদ্দিন স্থানীয়দের বরাতে বলেন, জমির ভাগ নিয়ে বদিউল আলমের চার ছেলের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে নাসির উদ্দিন মায়ের ওপর ক্ষিপ্ত ছিলেন। তাছাড়া নাসির মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য মা ও পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই দ্বন্দ্ব বাধত নাসিরের। বিকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে নাসির তার মায়ের হাত-পায়ের রগ কেটে দেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাঈনুদ্দিন বলেন, খুনের পরে নাসির পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেয়। এ ঘটনায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬
মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬