তরুণীকে যৌন হয়রানির ভিডিও ফেসবুকে ভাইরাল

২৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৫ PM

© সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া শহরে এক তরুণীকে যৌন হয়রানির পর তার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকভিত্তিক সংগঠন আমরাই ব্রাহ্মণবাড়িয়ার ‘উইশ ফর বেটার ব্রাহ্মণবাড়িয়া’ নামের ফেসবুক পেজে ওই ভিডিও পোস্ট করা হয়।

ওই ভিডিওতে দেখা যায়, শহরের পুনিয়াউট এলাকার কাশবনে ঘুরতে যাওয়া কালো বোরকা পরা এক তরুণীকে তিন থেকে চারজন যুবক উত্ত্যক্ত করছেন। তরুণীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা নিয়ে যান তারা। এ অবস্থায় ওই তরুণী তাদের পায়ে ধরে বড়ভাই ডেকে কাকুতি-মিনতি করেন। কিন্তু তারা মেয়েটির বোরকা খোলার চেষ্টা করে। এক পর্যায়ে বোরকা খুলে তার মুখে চুমু খায় এবং গালিগালাজ করেন ওই যুবকরা।

ফেসবুক পোস্টে ওই যুবকদের একজনের বাড়ি শহরের ছয়বাড়িয়া এলাকায় বলে শনাক্ত করা হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আবদুর রহিম বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি আমরা দেখে বখাটেদের গ্রেপ্তারে অভিযান চলছে। বখাটেদের গ্রেপ্তারের পর নিয়মিত মামলা করা হবে।

শিক্ষানবিশ ৪ এএসপিকে চাকরি থেকে অপসারণ
  • ২৫ মার্চ ২০২৬
৪ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ
  • ২৫ মার্চ ২০২৬
পরকীয়ার অভিযোগ, ভাঙল মৌসুমী হামিদের সংসার
  • ২৫ মার্চ ২০২৬
২৫ মার্চের গণহত্যা এক ভয়াবহ রাষ্ট্রীয় সহিংসতার প্রতীক: নাহি…
  • ২৫ মার্চ ২০২৬
৫০ জনের অধিক যাত্রী নিয়ে ফেরি থেকে নদীতে পড়ল বাস
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদন যেভাবে করবেন
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence