আল্লামা শফীকে নিয়ে কটূক্তি, মুফতি জিহাদী গ্রেফতার

২০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৯ PM

© সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে মুফতি আলাউদ্দিন জিহাদী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানার পুলিশ। এর আগে দেওভোগ মাদ্রাসার খতিব হারুনুর রশিদ তার বিরুদ্ধে মামলা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আল্লামা শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অপরাধে আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাকে মাহমুদপুরের তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। কটূক্তির অপরাধে তার ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হেফাজতের আমির আল্লামা শফী। রাতেই আল্লামা শফীর মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। পরে বাদ জোহর হাজারো ভক্ত-অনুসারী ও হেফাজতের কর্মী-সমর্থকদের অংশগ্রহণের মধ্য দিয়ে আল্লামা শফীর জানাজা সম্পন্ন হয়।

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ২০ এপ্রিল ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পর…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন ইসহাক
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী!
  • ২০ এপ্রিল ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬