মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর ২০২০, ০১:১০ PM

© ফাইল ফটো

নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের বরখাস্ত হওয়া আট কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারদের মধ্যে চারজন প্রকৌশলী ও চারজন কর্মী রয়েছেন।

আজ শনিবার দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মিডিয়া শাখার সিনিয়র পুলিশ সুপার জিসানুল হক।

তিনি জানান, নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে তিতাসের বরখাস্তকৃত আট কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চারজন প্রকৌশলী ও চারজন কর্মকর্তা রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- তিতাস ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, সাহায্যকারী মো. হানিফ মিয়া এবং কর্মী মো. ইসমাইল প্রধান।

মসজিদে বিস্ফোরণের ঘটনার পরদিন সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী মো. আল মামুন।

এর আগে বিস্ফোরণের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে গত ৭ সেপ্টেম্বর ওই ৮ জনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।

হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬