সিনহা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা

০৭ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৪ PM

© সংগৃহীত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তদন্ত প্রতিবেদন জমা দেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি বিচারাধীন রয়েছে, তাই আমরা বিস্তারিত কিছু বলতে পারবো না। আদালত চাইলে এই প্রতিবেদন হস্তান্তর করবো। রিপোর্টের ভেতরে কী আছে এখনও দেখিনি। আমাদের সচিব এখন এটা বিশ্লেষণ করে দেখবেন।’

তিনি বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত চলছে। সেজন্য আমরা কিছু জানাতে পারবো না। আদালতকে জানিয়ে দেবো এ বিষয়ে। আদালত মনে করলে আমাদের কাছ থেকে এটা অফিসিয়ালি নিয়ে যাবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মেজর সিনহা হত্যাকাণ্ড দুঃখজনক ঘটনা। আমরা চাই, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। ঘটনার পর দুই বাহিনীর প্রধান একসঙ্গে সংবাদ সম্মেলন করেছেন, তাদের বক্তব্য দিয়েছেন।’

তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমান বলেন, ‘আমরা অক্লান্ত পরিশ্রম করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। ৬৮ জনকে জিজ্ঞাসাবাদ করে জবানবন্দি নিয়েছি। পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। এই ঘটনা কোনোভাবেই তাদের কাজকে ম্লান করবে না।’

গত ৩১ জুলাই রাতে মেজর রাশেদ কক্সবাজারের মেরিন ড্রাইভের চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যুর ঘটনায় গত ১ আগস্ট চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। কিন্তু তার আগেই গত ১০ আগস্ট তদন্ত কমিটি আরও সাত কার্যদিবস সময়ের আবেদন করে। এরপর তারিখ পিছিয়ে ২৩ আগস্ট নির্ধারণ করা হয়।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence