ইউএনওর ওপর হামলার ঘটনায় ২ জন গ্রেফতার

০৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৭ AM

© সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা জামানকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গ্রেফতার দু’জন হলেন- প্রধান আসামি আসাদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে দিনাজপুরের কালিগঞ্জ সীমান্তের  বোনের বাড়ি থেকে আসাদুলকে র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে। এছাড়াও অপর এক অভিযানে জাহাঙ্গীরকে আটক করেন র‍্যাব সদস্যরা।

পরে রাতেই তাদেরকে র‍্যাব-১৩ এর হেডকোয়ার্টার রংপুরে নিয়ে যাওয়া হয়। এর আগে বৃহস্পতিবার ওয়াহিদা খানমের ভাই ঘোড়াঘাট থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, সিসিটিভি ফুটেজে ইউএনওর ওপর হামলাকারী দু’জনকে দেখা গেছে। তারা শারীরিকভাবে হালকা গড়নের হওয়ায় ধারণা করা হচ্ছে, তারা বয়সে তরুণ।

গত বুধবার ভোররাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা জামান ও তার বাবাকে ঘরে ঢুকে কুপিয়ে জখম করে দু’জন দুর্বৃত্ত। পরে মাথায় গুরুতর আঘাত পাওয়া ওয়াহিদা খানমকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার রাতে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা জানান, ওয়াহিদা খানমের শরীরের ডান পাশ অবশ হয়ে গেছে। সেসময় তার শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করতে চাননি চিকিৎসকরা।

শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
close