হাসিবুল খান ছানা © সংগৃহীত
সরকারী উন্নয়ন কাজে বাধা প্রদান ও ওই কাজের ঠিকাদারকে মারপিট করে চাঁদাবাজির অভিযোগে পাবনার সাথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে সাথিয়া থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানটির কাছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানা বেশ কিছু দিন ধরে বিপুল অংকের টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিসহ নানাভাবে সরকাবি উন্নয়ন কাজে বাধা হয়ে দাঁড়ায়।
ঠিকাদারি প্রতিষ্ঠানটির অভিযোগ, তার চাহিদা পূরণ না করার জের ধরে আজ শনিবার বিকালে এমএম বির্ল্ডাস অ্যান্ড কনস্ট্রাকশনস লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমারকে ব্যাপক মারধর করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা আসাদুজ্জামান বলেন, পুলিশ এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।