চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধর, ছাত্রলীগ নেতা আটক

২৯ আগস্ট ২০২০, ১০:৫৫ PM
হাসিবুল খান ছানা

হাসিবুল খান ছানা © সংগৃহীত

সরকারী উন্নয়ন কাজে বাধা প্রদান ও ওই কাজের ঠিকাদারকে মারপিট করে চাঁদাবাজির অভিযোগে পাবনার সাথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে সাথিয়া থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানটির কাছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানা বেশ কিছু দিন ধরে বিপুল অংকের টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিসহ নানাভাবে সরকাবি উন্নয়ন কাজে বাধা হয়ে দাঁড়ায়।

ঠিকাদারি প্রতিষ্ঠানটির অভিযোগ, তার চাহিদা পূরণ না করার জের ধরে আজ শনিবার বিকালে এমএম বির্ল্ডাস অ্যান্ড কনস্ট্রাকশনস লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমারকে ব্যাপক মারধর করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা আসাদুজ্জামান বলেন, পুলিশ এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিঘির কুমির কুকুর টেনে নিয়ে যাওয়ার ভিডিও নিয়ে চাঞ্চল্য, আসল…
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
close