উলঙ্গ হয়ে তরুণীকে যৌন হয়রানি করা সেই বখাটে আটক

২৫ আগস্ট ২০২০, ১০:৩২ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম মহানগরীর ২৯ নম্বর মাদারবাড়ি ওয়ার্ডে টং ফকির মাজার লেইনে উলঙ্গ হয়ে এক তরুণীকে যৌন হয়রানী করা সেই বখাটে তরুণকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে বাবলু নামের ওই কিশোরকে আগ্রাবাদ থেকে আটক করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক বাবলু (১৬) টং ফকির শাহ মাজার লেনের একটি একটি গলির বাসিন্দা। 

মেহেদী হাসান বলেন, ‘ফেসবুকে ছবি ভাইরাল হয়েছে, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি। সেজন্য ওই কিশোরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে আসলে ঘটনা জানতে চাইব। যদি সত্যিই অভিযোগ পাই, তাহলে তাকে গ্রেফতার দেখানো হবে।’

স্থানীয়রা জানান, ওই বখাটের নাম বাবলু। এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত তিনি। মেয়েদের ইভটিজিং করেন দলবল নিয়ে। টং ফকির মাজার লাইনে এক পরিবারের সাথে বাবলুর পরিবারের ঝগড়া হয়।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দিনের কোনো এক সময় প্রতিপক্ষ পরিবারের মেয়েকে একা পেয়ে তার সামনে প্যান্ট খুলে উলঙ্গ হয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে বাবলু। এ সময় পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাবলুর মা জোসনা ও ভাই জিতুর স্ত্রী সানজিদাকে।

স্থানীয় এক ব্যক্তি সেই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে ঘটনা জানাজানি হয়। বিভিন্নজন তাতে কমেন্ট করে অভিযুক্ত বাবলুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ ও প্রশাসনের প্রতি দাবি জানান।

রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা
  • ২১ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দ…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের প্রশ্ন দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরমে বাইরে গেলে সুস্থ থাকতে যা করবেন
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬