সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

১৪ আগস্ট ২০২০, ০৬:৩৫ PM

© ফাইল ফটো

বাংলাদেশ সেনাবাহীনির অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেছেন র‌্যাবে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ খায়রুল ইসলাম। এর আগে সহকারী পুলিশ সুপার (এএসপি) জামিল আহমেদ মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন।

আশিক বিল্লাহ জানান, গত ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসের করা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।

র‌্যাব সুত্রে জানা গেছে, মেজর সিনহা হত্যা মামলার আসামি বরখাস্ত হওয়া ৪ পুলিশ কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন এবং এএসআই লিটন মিয়াসহ সাত আসামিকে আজ সকালে জেলা কারাগার থেকে রিমান্ডের জন্য আইও এর হেফাজতে নেওয়া হয়েছে।

কক্সবাজার কারাগারের জেলসুপার জানান, মেজর সিনহা হত্যা মামলায় কারাগারে থাকা পুলিশের চার সদস্য ও অপর একটি মামলার (সাক্ষী) তিনজনসহ মোট সাতজনকে কারাগার থেকে র‌্যাব হেয়াজতে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের আগে কক্সবাজার সদর হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্…
  • ২০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা…
  • ২০ এপ্রিল ২০২৬
কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬