ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১১ আগস্ট ২০২০, ০৪:৩৮ PM

© সংগৃহীত

কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহাম্মদ ফকিরের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। আজ মঙ্গলবার সকালে ভিডিওটি ভাইরালের পর উপজেলায় সর্বস্তরের মানুষের মাঝে সমালোচনার ঝড় উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ফরহাদ ফকির একজন মাদকাসক্ত। তাকে দল ও চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা না হলে তিতাসে মাদক সমস্যা আরও বৃদ্ধি পাবে। 

এ বিষয়ে ফরহাদ আহাম্মদ ফকির বলেন, বিষয়টি কোন কারণে হয়েছে। এসব নিয়ে না লিখলে হয় না?

তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম বলেন, ফরহাদ ফকিরের ইয়বা সেবনের ভিডিও আমি দেখেছি। তবে এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, তাই কোন মন্তব্য করব না। 

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকেই বলে আসছি তিতাস-হোমনায় কোন মাদক থাকবে না। আর ভাইস চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও আমিও দেখেছি। আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে জানানোর জন্য বলেছি। প্রমাণ হলে উপজেলা পরিষদ, জেলা প্রশাসন ও জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence