চট্রগ্রামের পটিয়ায় ঘরে দুই কিশোরীর লাশ, বাবা অচেতন

০১ জুলাই ২০২০, ১২:১৫ PM

© ফাইল ফটো

চট্টগ্রামের পটিয়ায় এক বাড়ি থেকে দুই কিশোরীর মরদেহ উদ্বার করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজ বুধবার ভোর রাতে পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ওই ঘটনায় নিহতরা হলেন- মুকুন্দ বড়ুয়ার মেয়ে টুকু বড়ুয়া (১৪) ও নিশু বড়ুয়া (১০)। তারা স্থানীয় একটি স্কুলের অষ্টম ও চতুর্থ শ্রেণির ছাত্রী।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন গণমাধ্যমকে বলেন, দুই মেয়ের লাশ উদ্ধারেরর পাশাপাশি মুকুন্দকে অচেতন অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘রাতে কোনো এক সময়ে দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে মুকুন্দও আত্মহত্যার চেষ্টা করেন। প্রাথমিকভাবে হতাশা থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে মনে হচ্ছে।’

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে বোরহান বলেন, কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা মুকুন্দ বড়ুয়া জাহাজে চাকরি করতেন। চার বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর তার দুই মেয়ে পটিয়ায় মামার বাড়িতে থাকতেন। লকডাউনের পর চাকরি থেকে এসে তিনিও (মুকুন্দ) শ্বশুড় বাড়িতে উঠেন।

আম-জাম যখন ধরবে, আমি খাব, আমাকে পাঠাবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় চবি শিক্ষার্থীর উপর হামলা
  • ১৪ এপ্রিল ২০২৬
মেট্রোরেলের পিলারে তারেক রহমানের গ্রাফিতি
  • ১৪ এপ্রিল ২০২৬
জমি নিয়ে দ্বন্দ্ব হলেই দেন মামলা, বাবা-ছেলের কাণ্ডে হয়রানিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
সর্বোচ্চ ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা আছে শিক্ষাম…
  • ১৪ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩১, আবেদন শেষ…
  • ১৪ এপ্রিল ২০২৬