মেট্রোরেলের পিলারে তারেক রহমানের গ্রাফিতি

১৪ এপ্রিল ২০২৬, ০৬:১৬ PM , আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩১ PM
মেট্রোপিলারে তারেক রহমানের গ্রাফিতি

মেট্রোপিলারে তারেক রহমানের গ্রাফিতি © টিডিসি

মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গ্রাফিতি। রাজধানীর শাহাবাগ মোড় অংশে মেট্রোরেল স্টেশনের নিচের একটি পিলারে এই গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। 

গ্রাফিতিটিতে তারেক রহমানের ছবির নিচে লেখা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’। আর তার নিচে অঙ্কন করা হয়েছে মুষ্টিবদ্ধ হাতের ছবি। 

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানটি তারেক রহমান বিএনপির বিভিন্ন সভা-সমাবেশে ব্যবহার করেন। যা বর্তমানে বিএনপির রাজনৈতিক দর্শনের প্রতীক হিসেবে দেখা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও এই স্লোগানকে বিএনপির ব্রান্ডিং-এ ব্যবহার করতে দেখা গেছে।

এছাড়া মুষ্টিবদ্ধ হাত দ্বারা তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী বাংলাদেশের বার্তা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে কে বা কারা এই গ্রাফিতি অঙ্কন করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

এরআগে গতবছর অন্তর্বর্তী সরকারের সময়ে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে মেট্রোরেলের পিলারগুলোতে জুলাইয়ের গ্রাফিতি অঙ্কন করা হয়।

দিনের শুরুটা সুন্দর করতে সকালে করুন এই ৯ যোগব্যায়াম
  • ১৭ নভেম্বর ২০২৬
ভোলা জেলা যুবদলের সভাপতি ফখরুল, সম্পাদক মনির
  • ১৭ নভেম্বর ২০২৬
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে হত্যার হু…
  • ১৭ নভেম্বর ২০২৬
‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর…
  • ১৭ নভেম্বর ২০২৬
কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ছাত্রলীগ নেত…
  • ১৭ নভেম্বর ২০২৬
গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ ইউএনওর
  • ১৭ নভেম্বর ২০২৬