© সংগৃহীত
নেত্রকোনার দুর্গাপুরে প্লাবন সরকার নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে তিনি ফেসবুকে সবার কাছে মাফ চেয়ে একটি পোস্ট দিয়েছেন। আজ বুধবার (২৪ জুন) ভোরে জেলার দুর্গাপুর উপজেলার পৌর শহরের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। উত্তর পাড়া গ্রামের অজিত সরকারের ছেলে প্লাবন।
পরিবার ও বন্ধুরা জানায়, প্লাবন সরকার স্থানীয় ধান মহলে ধানের আড়তের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বুধবার রাতেও বাড়ি ফেরেন প্লাবন। ভোরে কাউকে কিছু না বলে বাড়ির পাশে গাছের সাথে নিজের কোমরের বেল্ট গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন প্লাবন। এদিকে তাঁর এই মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারসহ বন্ধুরা।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকালে প্লাবন সরকার নামে একজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মৃত্যুর আগে ফেসবুকে দেয়া স্ট্যাটাস প্লাবন সরকার লিখেছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। সোমা তোমাকে আমি কিছু দিতে পারলাম না। আমর কষ্টটা কাউকে বলার মতো না, তাই বলতে পাড়লাম না। আমাকে মাফ করে দিও পারলে।