চীন-ভারত সংঘর্ষ তুঙ্গে, নিহত ভারতীয় ২০ সৈন্য

১৬ জুন ২০২০, ১১:২০ PM
ফাইল ফটো

ফাইল ফটো

ভারত-চীন সীমান্তের লাদাখ অঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে ভারতের ২০ সেনা সদস্য ও কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার লাদাখে দুই দেশের সৈন্যদের মাঝে সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। খবর- বিবিসির। যদিও এনডিটিভি বলছে, হামলায় ভারতের পাশাপাশি চীনের ৪৩ সেনা সদস্যও নিহত হয়েছে। অর্থ্যাৎ তাদের দাবি অনুযায়ী মোট নিহতের সংখ্যা ৬৩ জন।

গত কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যেই সোমবার রাতে লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় এই সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে করার চেষ্টা করছেন দুই দেশের শীর্ষ সেনা কর্মকর্তারা। এর আগে ১৯৭৫ সালে অরুণাচল প্রদেশের চিন টুলুং লায় অসম রাইফেলসের টহলদার বাহিনীর ওপর হামলা চালিয়ে চার জওয়ানকে হত্যা করেছিল চীন সেনারা।

অন্যদিকে চীন দাবি করেছে ভারতীয় সেনারা সীমান্ত পেরিয়ে চীনা সেনাদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে একতরফা কোনও পদক্ষেপ না নিতে ভারতকে হুঁশিয়ার করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আর এস ফাহ…
  • ০৬ এপ্রিল ২০২৬
২১ দিন পর বাড়ি পৌঁছাল সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা চার ধাপে, শুরু সকাল ৯টায়
  • ০৬ এপ্রিল ২০২৬
রেজিস্টার বিল্ডিংয়ের কর্মকর্তাদের ই-মেইল ভেরিফিকেশন শেখাবেন…
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্রিকেটারদের ভোগান্তিতে বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন স…
  • ০৬ এপ্রিল ২০২৬
কেউ কাউকে ছাড় দিচ্ছেন না ভোটের মাঠে, শেষ পর্যন্ত জিতবেন কে?
  • ০৬ এপ্রিল ২০২৬
close