গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টায় আওয়ামী লীগ নেতা আটক

০৫ জুন ২০২০, ০৫:৫৫ PM

© প্রতীকী ছবি

১০ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) বিকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার উপলশহর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত বড়াইগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেনকে (৫০) আটক করেছে পুলিশ।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, প্রায় দুই মাস আগে শিশুটি সাখওয়াত হোসেনের বাড়িতে কাজ শুরু করে। গত ২২ মে বাড়িতে অন্যকেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে সাখাওয়াত। এই সময় শিশুর চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে শিশুটি রক্ষা পায়।

এ অভিযোগ অস্বীকার করে সাখওয়াত বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতেই এই ষড়যন্ত্র। শিশুটির প্রতিবেশী চাচা বিধায় তার মায়ের অনুরোধে কাজে রাখি। গত ১৮ মে ঘর থেকে হারিয়ে যাওয়া প্রায় ৫ হাজার টাকা ওই শিশু তার ব্যবহৃত বালিশের নিচ থেকে এনে ফেরত দেয়। এরপর ঈদের কথা বলে গত ২২ মে তার মা তাকে নিয়ে যায়। এখন এতদিন পর হঠাৎ অভিযোগ করছে।

ওসি দিলীপ কুমার আরও বলেন, মামলা করা হলে বিষয়টি নিয়ে তদন্তে নামবে পুলিশ। এরপরই প্রকৃত সত্য জানা যাবে।

বিশ্ব চক্ষু সম্মেলন: সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার …
  • ০২ এপ্রিল ২০২৬
বলপ্রয়োগ নয়, ‘যুদ্ধবিরতি’ কার্যকর করে হরমুজ প্রণালি সচল করা…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬