২৬ বাংলাদেশিকে হত্যার ‘মূল হোতা’ লিবিয়ায় ড্রোন হামলায় নিহত

০৩ জুন ২০২০, ১২:৩৮ PM

© সংগৃহীত

২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যার ‘মূল হোতা’ লিবিয়ার মিলিশিয়া নেতা খালেদ আল-মিশাই ড্রোন হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) দেশটির রাজধানী ত্রিপোলি থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে গারিয়ান শহরের নিকট হামলায় তার মৃত্যু হয়।

লিবিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, খালেদ আল-মিশাই বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুসারী। ত্রিপোলিসহ অনেক এলাকা জাতিসংঘ-স্বীকৃত ঐকমত্যের সরকারের (জিএনএ) নিয়ন্ত্রণে থাকলেও বেনগাজীসহ তেলসমৃদ্ধ কিছু এলাকা হাফতারের দখলে রয়েছে।

গত ২৮ মে লিবিয়ার মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে হত্যা করে মানবপাচারকারীরা। এতে আহত হন আরও ১১ বাংলাদেশি। বাংলাদেশিসহ অভিবাসীদের মিজদার একটি স্থানে মুক্তিপণ আদায়ের জন্য জিম্মি করে রেখেছিল চক্রটি।

এ নিয়ে ওই চক্রের সঙ্গে মারামারি হয় অভিবাসীদের। এতে এক পাচারকারী নিহত হলে প্রতিশোধ নিতে তারা এ হত্যাকাণ্ড ঘটায়। ওই ঘটনায় অস্ত্র সরবরাহ ও নেতৃত্বের জন্য হাফতারের লোকজনকে দায়ী করে আসছে জিএনএ সরকার।

লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা তদন্ত শুরু করেছে। পরে দেশটির সরকারের পক্ষ থেকে অপর বিবৃতিতে বলা হয়, হত্যাকারীদের বিচারের আওতায় আনতে প্রতিজ্ঞাবদ্ধ তারা। নিহতদের পরিবার ও বাংলাদেশ সরকারের প্রতিও গভীর সমবেদনাও জানায় লিবিয়া সরকার।

‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬