তিতুমীরে করোনা টেস্ট বুথ নিয়ে গভীর রাতে শিক্ষার্থী-কর্মচারী সংঘর্ষ

০৩ জুন ২০২০, ০৭:৫২ AM

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে করোনা শনাক্তের বুথে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্বপালনকারী শিক্ষার্থীদের সঙ্গে কলেজের কর্মচারীদের সংঘর্ষ হয়েছে। গতকাল রাত পৌনে একটার দিকে সংঘর্ষের ঘটনা  ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। তাদের নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

স্বেচ্ছাসেবীদের অভিযোগ, কলেজের কর্মচারীরা তাদের সঙ্গে অসহযোগীতামূলক আচরণ করে আসছিল। কলেজ প্রাঙ্গণ থেকে করোনা পরীক্ষার জন্য স্থাপিত বুথগুলো উঠিয়ে নিতে স্বেচ্ছাসেবীদের ওপর নানাভাবে চাপ দিতে থাকে কর্মচারীরা। সেই তিক্ততা থেকেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

কর্মচারীদের হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবীরা রাতে কিছুক্ষণ তিতুমীর কলেজের সামনের রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুরোধ করলে তারা রাস্তাটি ছেড়ে দেয়।

এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আর এস ফাহ…
  • ০৬ এপ্রিল ২০২৬
২১ দিন পর বাড়ি পৌঁছাল সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা চার ধাপে, শুরু সকাল ৯টায়
  • ০৬ এপ্রিল ২০২৬
রেজিস্টার বিল্ডিংয়ের কর্মকর্তাদের ই-মেইল ভেরিফিকেশন শেখাবেন…
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্রিকেটারদের ভোগান্তিতে বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন স…
  • ০৬ এপ্রিল ২০২৬
কেউ কাউকে ছাড় দিচ্ছেন না ভোটের মাঠে, শেষ পর্যন্ত জিতবেন কে?
  • ০৬ এপ্রিল ২০২৬
close