মোবাইলে আসক্ত কলেজছাত্রী, কেড়ে নেওয়ায় আত্মহত্যা

৩১ মে ২০২০, ০৫:৪৫ PM

© সংগৃহীত

মোবাইল ফোন কেড়ে নেয়ায় গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। ওই ছাত্রীর নাম আরিফা খাতুন মেঘলা (১৮)। আজ রবিবার (৩১ মে) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোঁসাই পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মেঘলা একই গ্রামের আলা উদ্দিনের মেয়ে এবং বিজেএম কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘলা মোবাইল ফোনে কারো সাথে অনেক বেশি কথা বলার কারণে তার বাবা আলা উদ্দিন মেয়ের মোবাইল ফোনটি কেড়ে নেন। এরপর গত শুক্রবার তার কর্মস্থল চট্টগ্রাম চলে যান তিনি। আজ রবিবার সকালে সেই অভিমানে নিজ শোবার ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মেঘলা ।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬