সামনে ‘জরুরি কৃষিপণ্য’ লিখে ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা!

২২ মে ২০২০, ০৭:৪০ PM

© প্রতিকী ছবি

কুড়িগ্রাম থেকে একটি ট্রাক পাবনা যাচ্ছিল। সামনে কাগজে লেখা ছিল ‘জরুরি কৃষিপণ্য’। দীর্ঘপথ নির্বিঘ্নে এভাবে চললেও নাটোরের মাদ্রাসা মোড়ে ট্রাকটি আটকায় র‍্যাব সদস্যরা। এসময় ট্রাকের পেছনে কিছু না থাকায় তাদের সন্দেহ বাড়ে।

পরে চালকের কেবিনে তল্লাশি করে পাওয়া যায় প্রায় ৫৫ কেজি গাঁজা। এসময় আটক করা হয় চার তরুণকে। আজ শুক্রবার (২২ মে) ভোরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আটককৃতরা হলেন, পাবনা সদর উপজেলার গড়গড়ি এলাকার ছানা আলী (২৯), মো. সাকিব (১৯), আওতাপাড়ার সাগর বিশ্বাস (২২) এবং শাহপাড়ার সুলভ ইসলাম (২০)। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, কুড়িগ্রাম থেকে গাঁজা সংগ্রহ করে সেগুলো পাবনায় নিয়ে যাচ্ছিলেন।

রাজশাহীতে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম বলেন, ভোরে শহরের মাদ্রাসা মোড়ে বগুড়া-পাবনা মহাসড়কে চলাচলকারীর যানবাহন তল্লাশি করছিলেন তারা। এ সময় খালি ট্রাক জরুরি কৃষিপণ্য স্টিকার লাগিয়ে পাবনায় যাচ্ছিল।

এসময় ট্রাকটি থামিয়ে তল্লাশি করেন তারা। একপর্যায়ে চালকের পেছনের কেবিনে ৫৫ কেজি গাঁজা পাওয়া যায়। বিশেষ কায়দায় টেপ দিয়ে আটকানো ছিল সেগুলো। গাঁজা বহনের অভিযোগে ওই ট্রাকের কেবিনে থাকা চালকসহ চারজনকে আটক করা হয়।

পরে তাঁদেরকে সদর থানায় হাজির করে নিয়মিত মাদকের মামলা দেওয়া হয়। গাঁজা বহনকারী ওই ট্রাকটিও জব্দ করা হয়েছে।

এ টি এম মাইনুল ইসলাম বলেন, করোনার মধ্যে সরকারি ছুটি ও গণপরিবহন বন্ধ থাকায় মাদক কারবারীরা বিভিন্ন পন্থায় মাদকের ব্যবসা করছে। এ ক্ষেত্রে জরুরি কৃষিপণ্য পরিবহনের নামে মাদক পাচার করছিল তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে মূলত তাদের এই অপচেষ্টা বলে জানান তিনি।

‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
close