চেয়ারম্যানের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়ায় বাড়িতে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন

১৭ মে ২০২০, ০৮:১০ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটচাস দেয়ায় এক যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত যুবকের নাম নুরুজ্জামান (২৫)।

শনিবার (১৬ মে) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানীতে এ ঘটনা ঘটে। আহত যুবককে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আজ রোববার নুরুজ্জামানের চাচা আবুল কাশেম হাতীবান্ধা থানায় ৫ জনের নাম উল্লেখ্য করে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জাওরানী এলাকার নবী হোসেনের ছেলে নুরুজ্জামান ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান মহির উদ্দিনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেন বলে অভিযোগ তোলেন চেয়ারম্যানের ছেলে জাহাঙ্গীর হোসেন। শনিবার দুপুরে চেয়ারম্যানের ছেলে জাহাঙ্গীর হোসেন, ভাই মনজুর ও গ্রাম পুলিশ শামীম জাওরানী বাজার থেকে নুরুজ্জামানকে তুলে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যান। এরপর একটি রুমে আটকে তার হাত-পা বেঁধে নির্যাতন করেন। পরে মাদক দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করেন।

খবর পেয়ে হাতীবান্ধা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ সময় ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন। তিনি বলেন, ওই যুবককে গ্রাম পুলিশ ইয়াবাসহ আটক করেছে। তাকে নির্যাতন করা হয়নি।

এ বিষয়ে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আহত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬