বন্ধুর হাতেই বন্ধু খুন!

০৪ মে ২০২০, ০৮:৫৯ AM

© ফাইল ফটো

সুনামগঞ্জের ধর্মপাশায় বন্ধুর হাতেই এবার মিলন মিয়া (৩৫) নামে অপর বন্ধু খুন হলেন। নিহত মিলন উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের নয়াহাটির গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য চাঁন মিয়ার ছেলে।

রবিবার ( ৩ মে ) এ ঘটনায় ধর্শপাশা থানায় উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রংপুর হাটির ফজর আলীর ছেলে নিহত মিলনের বন্ধু রবিউল আউয়ালের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ধর্শপাশা থানার ওসি মো. দেলেয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘাতক রবিউলকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে তাকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

এসময় তিনি জানান, উপজেলার রংপুর হাটি গ্রামে বন্ধু রবিউলের বাড়িতে বেড়াতে যান মিলন। রাত ১১টার দিকে দুই বন্ধুর মধ্যে কথাকাটাকাটি নিয়ে ঝগড়া বেধে গেলে ধারালো দা দিয়ে রবিউল নিজ হাতে মিলনের তলপেটে কুপিয়ে জখম করেন।

এ ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মিলন ঢলে পড়লে ঘাতক রবিউল দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্যারের পর রবিবার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কৃষক কার্ড বিতরণে অনিয়ম বা রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই: আইন…
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিকে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়তে পারে
  • ১৫ এপ্রিল ২০২৬
পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হচ্ছে …
  • ১৫ এপ্রিল ২০২৬
উদ্ভিজ্জ খাবার বেশি খেলে কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি
  • ১৫ এপ্রিল ২০২৬
চাঁদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ হাজার শিক্…
  • ১৫ এপ্রিল ২০২৬
‘আপনাকে ইসলামাবাদেই থাকা উচিত, সেখানে বড় কিছু ঘটতে পারে’
  • ১৫ এপ্রিল ২০২৬