এবার চলে গেলেন পুলিশের এসআই

৩০ এপ্রিল ২০২০, ১২:০৯ PM

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের এসআই আব্দুল খালেক (৩৬)। তিনি ঢাকার মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত এবং মসজিদের ইমাম ছিলেন। তাঁর বাড়ী বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে। আজিম উদ্দিন মৃধার ছেলে আব্দুল খালেক।

জানা গেছে, আব্দুল খালেক আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর রাতে ঢাকা আরামবাগ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জানা গেছে শান্ত, বিনয়ী, দায়িত্বপরায়ন ও কর্তব্য পালনে নিরলস, নিরাহংকার, সদা হাস্যোজ্জ্বল স্বভাবের পুলিশ কর্মকর্তা আব্দুল খালেক স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যক আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ঢাকায় বেলা ১১টায় জানাজা শেষে বেতাগীর উদ্দেশে রওনা দিবেন এবং নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হবে।

চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬
সেতুর মাঝখানে গর্ত, ঝুঁকিতে ২০ হাজার মানুষ
  • ০২ এপ্রিল ২০২৬
চাঁদাবাজদের ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেবে নবীন …
  • ০২ এপ্রিল ২০২৬
অষ্টম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করল পবিপ্রবির ডিভিএম শি…
  • ০২ এপ্রিল ২০২৬
উদ্বেগজনক হারে বাড়ছে অটিজম, গর্ভাবস্থাতেই মা ও অনাগত সন্তান…
  • ০২ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক…
  • ০২ এপ্রিল ২০২৬