নারায়ণগঞ্জে যুবলীগ নেতার ১২০০ বস্তা চাল জব্দ

৩০ এপ্রিল ২০২০, ০৯:১২ AM

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি গোডাউন থেকে ১২০০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় গোডাউনটি সিলগালা করে দেয়া হয়েছে। বুধবার রাত ১১টার দিকে বন্দরের মনদপুরের কেওঢালা এলাকার হায়দার নিট কম্পোজিটের গোডাউনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।

গোডাউনটিতে চাল মজুদ করেছেন স্থানীয় যুবলীগ নেতা জাবেদ ভূইয়া। তিনি মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গোডাউনটিতে অভিযান চালাই। সব মিলিয়ে ১২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

গোডাউনের লোকজন বলছে, এই চাল তারা ত্রাণ দেয়ার উদ্দেশে মজুদ করেছে। মালিকের সঙ্গে ফোনে কথা হয়েছে, তিনিও একই দাবি করেছেন।

আপাতত চালগুলো জব্দ করেছি এবং গোডাউন সিলগালা করে দিয়েছি। কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে পারলে ভালো, নইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যোগদানের অপেক্ষায় থাকা প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে …
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধ শেষ করার শর্ত নিয়ে বিভক্ত হতে পারে ইরান: নেতৃত্বের লড়…
  • ২২ এপ্রিল ২০২৬
পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মাউশির নতুন নির্দেশনা
  • ২২ এপ্রিল ২০২৬
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন …
  • ২২ এপ্রিল ২০২৬
সিটি কলেজে সংঘর্ষের প্রতিবাদে আনোয়ারায় ছাত্রদলের বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬