শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মাউশির নতুন নির্দেশনা

২২ এপ্রিল ২০২৬, ০২:২২ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

ব্যক্তিগত তথ্য সংবলিত ডাটাবেজ (পিডিএস) হালনাগাদ করতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

মঙ্গলবার (২১ এপ্রিল) মাউশির উপপরিচালক মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন এইচআরএম মডিউলের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ব্যবহৃত পিডিএস এর নতুন ভার্সনটিতে কারিগরি ও সফটওয়‍্যার সিস্টেম গ্রহণ সংক্রান্ত কমিটির সুপারিশ অনুযায়ী নতুন ফিচার সংযোজন করে গত ১৫ এপ্রিল টেস্ট সার্ভার থেকে লাইভ সার্ভারে দেওয়া হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের https://apps.emis.gov.bd লিঙ্কে প্রবেশ করে এইচআরএম মডিউলের অধীন ব্যবহৃত পিডিএসে সাম্প্রতিক ছবি সংযোজনপূর্বক তথ্য হালনাগাদ করার জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হলো।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬