এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন ২ এমপি

২২ এপ্রিল ২০২৬, ০২:২০ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০২:২০ PM
 এনসিপি

এনসিপি © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী রাজনৈতিক পর্ষদ (পলিটিকাল কাউন্সিল-পিসি) সদস্য হয়েছেন দলের দুই সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ও ড. আতিক মুজাহিদ। মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং দলের যুগ্ম সদস্য সচিব ও নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে রাজনৈতিক পর্ষদে যুক্ত করা হলো।

উল্লেখ্য, এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন দলের শৃঙ্খলা কমিটির প্রধানের দায়িত্বেও রয়েছেন। 

নতুন দুজন যুক্ত হওয়ায় এনসিপির পিসি সদস্য সংখ্যা ১২ জনে দাঁড়ালো। তারা হলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরান্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক ((দক্ষিণান্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ও যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। 

বাগেরহাটে নিখোঁজ শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধ কবে শেষ হতে পারে, জানালেন ট্রাম্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাকসু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষায় প্রথম ধাপে ৭২৫ গাছ দিলে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে বড় নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর আল্টিমেটাম ছাত্রদলের, পদক্ষে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতি উপজেলায় একটি মাদ্রাসা জাতীয়করণের দাবি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9