ঝালমুড়ি খাওয়া নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, পরে হরিলুট

২৬ এপ্রিল ২০২০, ০৭:৪৫ PM

© সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঝালমুড়ি খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত রজব আলীর (২০) মৃত্যু হেয়েছে। এরপর গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন প্রতিপক্ষের অন্তত ৩০টি পরিবারের সদস্যরা। এ সুযোগে তাদের বাড়িঘর লুটপাটের অভিযোগ উঠেছে। এমনকি ক্ষেতের ফসলও কেটে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, রজব আলীর মৃত্যুর পর সাবেক ইউপি সদস্য করিমকে প্রধান আসামি করে আরও ২৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা ইছুব আলী। আর আসামি পক্ষের দাবি, ১৬ এপ্রিল রজব আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই তাদের বাড়িতে হামলা ও লুটপাট করা হয়। লুটপাটের বিষয়ে মামলা করতে চাইলে পুলিশ মামলা নিচ্ছে না।

এদিকে বিবাদী পক্ষের লোকজন আসামি পক্ষের লোকদের বাড়ি পাহারার ব্যবস্থা করেছে। সারাদিন পাহারা দিয়ে রাতে লুটপাট চালায় বলে অভিযোগে জানা গেছে। বাড়িতে মানুষজন না থাকায় তাদের মাঠের ধানও কেটে নিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই যুবকের মৃত্যুর খবর পৌঁছলে আতঙ্কিত হয়ে আসামি পক্ষের নারী-শিশুসহ শতাধিক মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে যায়। তাদের ঘরবাড়ি অরক্ষিত  রয়েছে। তাদের মাঠে থাকা প্রায় পাঁচ বিঘা জমির পাকা ধান কেটে নিয়ে গেছে নিহতের পরিবারের লোকজন।

তবে নিহতের বাবা ইছুব আলী বলেন, সকল অভিযোগ মিথ্যে। আমাদের পক্ষের কোনো লোক লুটপাট করেনি। তাদের ঘরের মালামাল নিজেরাই সরিয়ে নিয়ে গেছে। তাদের মালামাল রক্ষা করতে জন্য আমরা সারারাত পাহারা দেই।

অপরদিকে আসামি পক্ষের দাবি, ৩০ পরিবারের ৪০টি গরু, ৬টি ষাঁড়, অন্তত দুইশ হাঁস-মুরগী, পাঁচ বিঘা পাকা ধান ও আসবাবপত্র লুট করে নিয়ে গেছে তারা। ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে শিশুসহ শতাধিক নারী-পুরুষ।

এ ব্যাপারে চাতলপাড় ইউনিয়ন চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ গণমাধ্যমকে বলেন, লুটপাটের কোনো ঘটনা তার জানা নেই।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়িঘরে লুটপাটের সংবাদ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গত ১৪ এপ্রিল নাসিরনগরের বড়নগর গ্রামে দুই বন্ধুর ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। পরে গত ১৬ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রজব আলী।

শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬
জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬