১৬৮ বস্তা চালসহ ২ আ. লীগ নেতা আটক

১২ এপ্রিল ২০২০, ০৩:০৮ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে সমাজের খেটে মানুষদের জন্য সরকার ১০ টাকা দরে চাল বিক্রি করছে। তবে সেখানেও চলছে লুটপাট। এবার ১০ টাকা দরে বিক্রির জন্য কিনে আনা চাল বিক্রি না করে নিজেদের কাছে মজুদ রাখার অপরাধে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে র‌্যাব।

শনিবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও তার সহযোগী একই উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলী।

জানা গেছে, শনিবার রাতে উপজেলার শিমলা গ্রামে আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় তার বাড়ি তল্লাশি করে ৫৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এরপর র‌্যাব সদস্যরা শিমলা বাজারে আনিছুর রহমানের গোডাউনে তল্লাশি চালিয়ে আরও ১১০ বস্তা চাল উদ্ধার করে। পরে র‌্যাব সদস্যরা আনিছুর রহমান ও তার সহযোগী আনছার আলীকে আটক করে।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রওশন আলী জানান, খাদ্য বিভাগের ডিলার মিলন সরদারের নামে বরাদ্দকৃত চাল কালোবাজারে ক্রয় করে মজুত করেছে বলে আটককৃতরা জানিয়েছে। আটক দুইজনসহ ডিলারের নামে মামলা দায়ের করা হয়েছে।

কাল শবে বরাত, জেনে নিন নামাজের নিয়ম-নিয়ত ও খুঁটিনাটি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরীকে সতর্ক করল ইসি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির এক প্রার্থীকে গণফোরামের পূর্ণ সমর্থন
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির যুগ্ম সদস্যসচিব শিশিরকে হত্যার হুমকি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী সহিংসতার ঘটনায় ইসিকে উদ্বেগ জানালো এনসিপি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬