৩৬ ঘন্টার ব্যবধানে পরপারে প্রেমিক-প্রেমিকা

১৪ মার্চ ২০২০, ০৩:৪১ PM

© সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ার মোহনকাঠী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী এবং প্রকাশের প্রেম ছিল। কিন্তু পারিবারিকভাবে বিয়েতে রাজি না হওয়ায় বিষপানের ৩৬ ঘন্টার ব্যবধানে প্রেমিকা-প্রেমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১১টায় নগরীর একটি বেসরকারি ক্লিনিকে প্রেমিক প্রকাশ বিশ্বাস (১৭) মারা যায়। এর আগে বৃহস্পতিবার রাত ১টার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকা পূজা বৈরাগী (১৪) মারা যায়।

পূঁজা ওই উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের হীরা লাল বৈরাগীর মেয়ে ও মোহনকাঠী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী এবং প্রকাশ একই উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে।

এর আগে বৃহস্পতিবার রাতে ওই প্রেমিক জুটিকে অসুস্থাবস্থায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে প্রকাশকে নগরীর বান্দ রোড এলাকার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হলে শনিবার সকালে সে মারা যায়।
পরিবার বিয়েতে রাজি না হওয়ায় ৯ মার্চ পূঁজার উপবৃত্তির টাকায় কেনা বিষপান করে তারা। মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কোতয়ালী থানার এসআই নাজমুল হুদা এই তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬