পায়ে-বুকে গুলি করে স্কুলশিক্ষককে হত্যা

১৩ মার্চ ২০২০, ০৪:৩৩ PM

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে সুবর্নকোলা গ্রামের এক স্কুলশিক্ষকের পায়ে এবং বুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম আসাদুল বারী খান। আসাদুল উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্নকোলা গ্রামের মৃত খোরশেদ খানের ছেলে এবং কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে আসাদুল বারী খান নিজ গ্রামে তার অসুস্থ চাচা মো. খলিলুর রহমান খানকে (৯০) দেখে রাস্তায় আসার সময় একদল দুর্বৃত্ত তাকে ধরে নিয়ে গিয়ে পায়ে এবং বুকে গুলি করে হত্যা করে গড়াই নদীর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনা জানার পর পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ সকাল সাড়ে ৯টায় আসাদুল বারীর লাশ উদ্ধার করেন।

আসাদুল বারী খানের ভাতিজা সাদ্দাম খান বলেন, স্থানীয় জজ আলী বিশ্বাসের সাথে পূর্ব শত্রুতার জের ধরে জজ আলী বিশ্বাসের লোকজন তাকে হত্যা করেছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আসাদুল বারী খানের হত্যা বিষয়টি জানার পর আমি সেখানে প্রায় দেড়শত পুলিশ মোতায়েন করেছি। শোনা যাচ্ছে জজ আলী বিশ্বাস এবং কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খান দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এমন ঘটনা ঘটতে পারে।

তিনি বলেন, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করেনি। মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া হত্যাকান্ডের সাথে জড়িত থাকা সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।

মাঠে পড়ে ছিল যুবককের মরদেহ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিজেপি প্রার্থী শুভেন্দুকে গ্রামের মাঝে ধাওয়া, লাগাতার চড়-…
  • ২৩ এপ্রিল ২০২৬
স্মার্টফোন পকেটে রাখলে পুরুষের প্রজনন ক্ষমতা কমার ঝুঁকি, কী…
  • ২৩ এপ্রিল ২০২৬
২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, প্রতিষ্ঠান প্রধানদের জন্য …
  • ২৩ এপ্রিল ২০২৬
আইনি জটিলতায় ঝুলছে শিক্ষকদের পদোন্নতি, শাটডাউনে অচল বরিশাল …
  • ২৩ এপ্রিল ২০২৬
জাবিতে ‘খাবার-কাণ্ড’ ঘিরে উত্তেজনা, দোকান বন্ধের অভিযোগ
  • ২৩ এপ্রিল ২০২৬