বেনাপোলে অস্ত্র-ম্যাগজিন-গুলিসহ আটক ১

০৯ মার্চ ২০২০, ০৯:৫২ AM

© টিডিসি ফটো

যশোরের বেনাপোলে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলিসহ সবুজ মিয়া (২৪) নামে এক যুবক আটক হয়েছে। রোববার রাত আটটার দিকে বেনাপোল সাদিপুর মোড় সুমায়া হোটেল থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। আটক সবুজ মিয়া ঢাকা ধামরাই এলাকার তোতা মিয়ার ছেলে।

4 (1)

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, বিজিবি সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে অস্ত্র ব্যবসায়ী সবুজ অস্ত্রগুলি নিয়ে বেনাপোল সাদিপুর মোড়স্থ সুমাইয়া হোটেলে অবস্থান করছে। এ সময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহে তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল,দুটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি জব্দ করা হয়। আটককৃত নামে অস্ত্র আইনে মামলা দিয়ে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

মাঠে পড়ে ছিল যুবককের মরদেহ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিজেপি প্রার্থী শুভেন্দুকে গ্রামের মাঝে ধাওয়া, লাগাতার চড়-…
  • ২৩ এপ্রিল ২০২৬
স্মার্টফোন পকেটে রাখলে পুরুষের প্রজনন ক্ষমতা কমার ঝুঁকি, কী…
  • ২৩ এপ্রিল ২০২৬
২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, প্রতিষ্ঠান প্রধানদের জন্য …
  • ২৩ এপ্রিল ২০২৬
আইনি জটিলতায় ঝুলছে শিক্ষকদের পদোন্নতি, শাটডাউনে অচল বরিশাল …
  • ২৩ এপ্রিল ২০২৬
জাবিতে ‘খাবার-কাণ্ড’ ঘিরে উত্তেজনা, দোকান বন্ধের অভিযোগ
  • ২৩ এপ্রিল ২০২৬