দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

০৭ মার্চ ২০২০, ১১:০৫ AM

© সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসা থেকে দুই মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মাকে দগ্ধ অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে খিলগাঁও গোড়ানের ৩৯৭ নম্বর বাড়ি থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। দুই শিশুর নাম আলভী ও জান্নাত। মায়ের নাম পপি। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও বটি উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, খবর পেয়ে আমরা ওই বাসা থেকে দুটি শিশুর মরদেহ উদ্ধার করছি। ঘটনাস্থল থেকেই শিশুদের মাকে দগ্ধ অবস্থায় পাওয়া গেছে।

পুলিশের ধারণা, বাচ্চা দুটিকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করছিলেন মা। তাকে দগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ২৩ এপ্রিল
  • ১৪ এপ্রিল ২০২৬
গোয়েন্দা অপারেশনে অনভিজ্ঞ গফম্যানকে মোসাদের প্রধান করলেন ন…
  • ১৪ এপ্রিল ২০২৬
শিক্ষকদের শতভাগ উৎসব ভাতাকে ‘দায়িত্ব’ আখ্যা দিলেন শিক্ষামন্…
  • ১৪ এপ্রিল ২০২৬
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান উইডং বরখাস্ত
  • ১৪ এপ্রিল ২০২৬
বুয়েট বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, পদ ১৩, আবেদন শেষ ২৯…
  • ১৪ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, সাময়িক বন্ধ মেট্রো চলাচল
  • ১৪ এপ্রিল ২০২৬