কিশোরীকে দিনভর ধর্ষণের অভিযোগে থানায় মামলা, আসামী পলাতক

০৬ মার্চ ২০২০, ০২:০৬ PM

© টিডিসি ফটো

রামগড় উপজেলার ১নং ইউপির প্রত্যন্ত গ্রাম লাচারি পাড়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ধর্ষক রামগড় পৌরসভা ১ নং ওয়ার্ডের বল্টুরাম গ্রামের আলমাস মিয়ার ছেলে মনোয়ার হোসেন (২২) পলাতক রয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগীর মা জানান, বুধবার মেয়েকে বাড়িতে রেখে কেনাকাটা করতে রামগড় বাজারে যাই। এ সময় বাসায় একা পেয়ে বখাটে মনোয়ার হোসেন জোর পূর্বক মেয়েকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ শেষে রাত দু’টার সময় তাকে ছেড়ে দেয়। পরে এ ঘটনা ছড়িয়ে পরলে বখাটের পিতাসহ স্থানীয় কিছু লোকজন আমাদের গোপনে দেড় লাখ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

এদিকে এক সূত্র জানায়, ধর্ষক মনোয়ার তিন মাস আগে মানিকছড়ি উপজেলা থেকে এক মারমা তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে রামগড়ে নিয়ে আসে। পরে গুঞ্জন উঠলে গোপনে মেয়ের পরিবারের কাছে ফেরত দেয় বখাটের পরিবারের লোকজন।

রামগড় থানার অফিসার ইনচার্জ মো. সামসুজ্জামান বলেন, ভুক্তভোগীর মা বাদি হয়ে শুক্রবার সকালে রামগড় থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। বখাটে তরুণ মনোয়ার হোসেনকে আটক করতে অভিযান চালাচ্ছি। অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ভিকটিমকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে তিনি জানান।

ইডেন ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তারের পরদিনই গায়ক জাহ…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের ফাইনাল দেখতে বাংলাদেশি টাকায় কত লাখ লাগবে?
  • ০২ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬