টাঙ্গাইলের গোপালপুরে ৯৮টি ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম এক যুবককে আটক করেছে র্যাব। তিনি মোবাইলে অর্ডার নিয়ে ইয়াবা সরবরাহ করতেন। আটক ওই ব্যাক্তি উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. শফিকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ পাথালিয়া গ্রামের সওদাগর পাড়া থেকে সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। এ সময় তল্লাশি চালিয়ে ৯৮টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, আটক সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তিনি মোবাইলে অর্ডার নিয়ে বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করতেন। তার বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।