চতুর্থ বিয়েতে পরিবার রাজি না হওয়ায় তরুণের আত্মহত্যা

২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১০ PM

© সংগৃহীত

তিন তিনবার বিয়ে করার পরও ফের চতুর্থ করতে চাওয়ায় পরিবার রাজি না হওয়ায় আত্মহত্যা করেছেন নাঈম নামে এক কিশোর। জানা যায়, নেশা জাতীয় ইঞ্জেকশন নিয়েছিলেন নাঈম পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান তিনি। মরদেহ মর্গে রাখা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের সঙ্গে নাঈমের বাক-বিতণ্ডা হয়। এতে অভিমান করে রাত সাড়ে ৮টার দিকে নাঈম একসঙ্গে নেশাজাতীয় তিনটি ইঞ্জেকশন নিলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

প্রতিবেশীরা নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ নাঈমের মরদেহ হাসপাতাল মর্গে রেখেছেন। অনেকেই বলছেন, তিনি আত্মহত্যা করতেই ইঞ্জেকশনগুলো নেন।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকুল সরকার বলেন, যেহেতু ময়মনসিংহে মারা গেছে তাই কোতোয়ালি পুলিশ আইনগত পদক্ষেপ নেবে। এ ব্যাপারে আমাদের কাছে কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।

 

 

ওয়ার্ল্ড ভিশন নিয়োগ দেবে মিল অফিসার, আবেদন শেষ ২৩ এপ্রিল
  • ২১ এপ্রিল ২০২৬
বাগেরহাটে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, কেন্দ্রে কড়া নিরাপত্…
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসিএ
  • ২১ এপ্রিল ২০২৬
মেহেরপুরে ১৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার…
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২১ এপ্রিল ২০২৬