শরীয়তপুরে দশম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার

২৬ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৬ PM

© প্রতিকী ছবি

শরীয়তপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সায়মা আক্তার (১৫) নামে ওই ছাত্রীর মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল থেকে উদ্ধার করা হয়।

সায়মা সদর উপজেলার দক্ষিণ কৃত্তিনগর গ্রামের ওমান প্রবাসী ছাত্তার হাওলাদারের মেয়ে। সে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। মেয়ের মৃত্যুর খবর পেয়ে বাবা ছাত্তার হাওলাদার ওমান থেকে দেশে রওনা হয়েছেন।

এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন গণমাধ্যমকে জানান, ছাত্তার হাওলাদারের স্ত্রী মায়া বেগম মেয়ে সায়মা ও ছেলে শামিমকে (১২) নিয়ে পৌরসভা সংলগ্ন আব্দুর রব বেপারীর বাড়িতে ভাড়া থাকতেন।

মঙ্গলবার রাত ১টার দিকে মায়া বেগম মেয়ে সায়মাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, সায়মা ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওয়ার্ল্ড ভিশন নিয়োগ দেবে মিল অফিসার, আবেদন শেষ ২৩ এপ্রিল
  • ২১ এপ্রিল ২০২৬
বাগেরহাটে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, কেন্দ্রে কড়া নিরাপত্…
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসিএ
  • ২১ এপ্রিল ২০২৬
মেহেরপুরে ১৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার…
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২১ এপ্রিল ২০২৬