আয়া দিয়ে ছাত্রীকে কুপ্রস্তাব দিলেন প্রধান শিক্ষক

২১ ফেব্রুয়ারি ২০২০, ১০:২০ AM

© সংগৃহীত

আয়ার মাধ্যমে দশম শ্রেণির ছাত্রীকে কুপ্রস্তাব দিয়েছিলেন রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। তার প্রস্তাবে রাজি না হলে পরীক্ষায় ফেল এমনকি বিদ্যালয় থেকে তাড়িয়ে দেয়ারও হুমকি দিয়েছিলেন তিনি।

অভিযুক্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম উপজেলার চন্ডিপুর গ্রামের রাহাত আলীর ছেলে। এ ঘটনা সাজানো বলে দাবি করেছেন প্রধান শিক্ষকের স্বজনরা।

জানা যায়া, বিভিন্ন সময় প্রধান শিক্ষক ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিতেন। সর্বশেষ ১৬ ফেব্রুয়ারি বিদ্যালয়ের আয়া জরিনা বেগমের মাধ্যমে আবারও কুপ্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে বিদ্যালয় থেকে তাড়িয়ে দেয়ার হুমকি দেন। বাধ্য হয়ে বিষয়টি পরিবারকে জানায় ওই ছাত্রী। পরে ওই ছাত্রীর বাবার দেয়া শ্লীলতাহানির মামলায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে প্রধান শিক্ষক নজরুল ইসলামকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ওই ছাত্রীর বাবার দায়ের করা শ্লীলতাহানির মামলায় প্রধান শিক্ষককে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুর রহমান জানান, ওই ছাত্রীর পরিবার আইনগত ব্যবস্থা নিয়েছে। তদন্ত করে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পরিচালনা কমিটি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা জানান, তার দফতরেও ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এসেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close