সপ্তম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৬ AM

© টিডিসি ফটো

ভোলার চরসামাইয়া ইউনিয়নে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার অভিযুক্ত রায়হান পলাতক রয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ওই ছাত্রীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা হাসপাতালে যান।

জানা যায়, ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের সাহেবের চর এলাকার একটি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে ঘরে একা রেখে তার মা ঔষধ আনতে দোকানে যায়। এই সময় পাশের বাড়ির সেলিমের পুত্র রায়হান ঘরে একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এসময় ওই ছাত্রীর ডাকচিৎকার শুনে এলাকার লোক ছুটে আসলে রায়হান পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়।

ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুক জানান, তারা খবর পাওয়ার সাথে সাথে অভিযুক্ত রায়হানকে গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছেন।

উল্লেখ্য, কয়েক মাস আগে এই চরসামাইয়া এলাকায় ৭ম শ্রেণির অপর এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল। পরে ওই ধর্ষক ক্রসফায়ারে নিহত হয়।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence