ধর্ষণের পর স্কুলছাত্রীকে গলাটিপে হত্যা, আটক ২

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৫ AM

© ফাইল ফটো

উখিয়ায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী সোনাঘোনা এলাকার নির্জনছড়ার ভেতরে এ ঘটনা ঘটে। নিখোঁজ থাকার পর পুলিশ ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পর মৃত দেহের পাশে পড়ে থাকা একটি আলামতের সূত্র ধরে পুলিশ একই গ্রামের নুরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (১৭) ও তার স্বীকারোক্তি অনুযায়ী মৃত আব্দুস ছবুরের ছেলে হাছানুরকে আটক করে।

রেশমার পিতা মৌলভী নুর মোহাম্মদ জানান, তার মেয়ে রেশমা আকতার বড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। সকালে প্রাইভেট পড়তে গিয়ে আর ফিরেনি।

উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম জানান, এ ঘটনায় আটক দুইজনকে আসামি করে হত্যা মামলা রুজু করার প্রস্তুতি চলছে। রেশমার লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

বিশ্বকাপের ফাইনাল দেখতে বাংলাদেশি টাকায় কত লাখ লাগবে?
  • ০২ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬