ভ্যালেন্টাইনস ডে’তে সড়কে প্রাণ গেল নববধূর

১৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৭ AM

© সংগৃহীত

ভ্যালেন্টাইনস ডে’তে স্বামীর সঙ্গে বেড়াতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হলেন নববিবাহিত এক তরুণী। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা সড়ক সেতুর কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় পুতুল আক্তার নামের অষ্টাদশী ওই তরুণীর মৃত্যু হয়।

পুতুল আখাউড়া উপজেলার নারায়ণপুর গ্রামের দেলোয়ার মিয়ার স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুতুলের বাবা মানিক মিয়া জানান, দুই মাস আগে ওমান প্রবাসী দেলোয়ারের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় মোটরাইকেলে করে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয় দেলোয়ার।

কোড্ডা সড়ক সেতুর কাছে দেলোয়ার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তার মোটরসাইকেল সড়কের পাশে খাদে পড়ে যায়। দুজনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পুতুলকে মৃত ঘোষণা করেন বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন জানান।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এবিএম মুসা বলেন, মাথায় আঘাতের কারণে পুতুলের মৃত্যু হয়েছে। দেলোয়ারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

ট্যাগ: ভালবাসা
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও…
  • ১৩ এপ্রিল ২০২৬