স্কুল পড়ুয়া ছাত্রীকে মাসের পর মাস ধর্ষণ করলো মায়ের প্রেমিক

১১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৯ AM

© সংগৃহীত

১৪ বছরের কিশোরীকে প্রায় এক বছর ধরে ধর্ষণ করলো মায়ের প্রেমিক। ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে পড়েছে মেয়েটি। বর্তমানে সে আট মাসের গর্ভবতী।

জানা যায়, দক্ষিণ বেঙ্গালুরুর শহরতলিতে মায়ের সঙ্গেই থাকত ওই নাবালিকা। তার মায়ের সঙ্গে প্রায়শই তাদের বাড়ি আসত মায়ের প্রেমিক বিনয়। ২২ বছরের বিনয় পেশায় অটোচালক। ডাকাতির মামলাতেও সে অভিযুক্ত। নাবালিকার মা একটি অনুষ্ঠান বাড়িতে কাজ করেন। গত দশ বছর ধরে স্বামীকে ছেড়ে মেয়েকে নিয়ে থাকেন তিনি। সপ্তম শ্রেণির পর পড়া ছেড়ে দিতে বাধ্য হয় ওই নাবালিকা।

আরও জানা যায়, বিনয় ও তার মা বাড়িতে এক সঙ্গে মদ্যপান করত। প্রায়শই তার মা তাকে বিনয়ের সঙ্গে রাতে শুতে বাধ্য করত। এ ভাবেই মায়ের সহায়তায় দিনের পর দিন তাকে ধর্ষণ করে বিনয়। বিনয়ের সঙ্গে থাকতে আপত্তি জানালে ওই মহিলা বলতেন বিনয়ের সঙ্গে বিয়ে দেওয়া হবে তার। এ ভাবেই মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। মাকে এ কথা জানালেও তিনি গুরুত্ব দেননি বলে অভিযোগ নাবালিকার। হাসপাতালে না নিয়ে গিয়ে মেয়েকে ওষুধ খেতে বলেন মা। ওই ঘটনার পর বিনয়ও তাদের বাড়ি আসা বন্ধ করে দেয়। এর পর দিদিমাকে গোটা ঘটনা বলে ওই নাবালিকা। দিদিমা হাসপাতালে নিয়ে যেতেই গর্ভবস্থার বিষয়টি সামনে আসে। তারপরই পুলিশে অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকা।

ধর্ষণের ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, পকসো আইনে নির্যাতিতার মা ও বিনয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির মামলা বিনয় এখন জেলে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে হেফাজতে নেব। সিঁড়ি থেকে হাত-পা ভেঙে যাওয়ায় নির্যাতিতার মা এখন ঘর বন্দি। সে সুস্থ হলেই আমরা গ্রেফতার করব। ওই দুই অভিযুক্তের সম্পর্কের ব্যাপারে আমরা জানতে পেরেছি। বিনয়কে জেরার পরই বিষয়টি পরিষ্কার হবে।’’

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence