গাড়িতে ঘুরতে নিয়ে নাবালিকা ছাত্রীকে একাধিকবার ধর্ষণ

০২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩১ AM

© সংগৃহীত

ঘুরতে নিয়ে নাবালিকা ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেছে আশুতোষ মণ্ডল এক হাইস্কুলের স্কুলের প্রধান শিক্ষক। বৃহস্পতিবার ভারতের পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে বেলদা থানার পুলিশ।

জানা যায়, ধৃত প্রধান শিক্ষকের বাড়ি সবং থানার শ্যামসুন্দরপুর গ্রামে। নির্যাতিতা ওই নাবালিকা ছাত্রী বসন্তপুরে ওই স্কুলেরই হস্টেলে থেকে পড়াশোনা করত। তাঁকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে ওই প্রধান শিক্ষক একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ। বৃহস্পতিবার বিকেলেও তাঁকে ফুঁসলিয়ে নিজের গাড়িতে করে বেলদা-কাঁথি বাইপাস রোডের ধারে এক ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানেই তাঁদের দেখে সন্দেহ হয় স্থানীয়দের।

reper

পরে তাঁদের আটকে পুলিশে খবর দেয়া হলেবেলদা থানার পুলিশ এসে নাবালিকা ছাত্রী ও শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে পুলিশের কাছে ভুক্তভোগী ওই ছাত্রী নির্যাতনের সব কথা খুলে বলেন। এরপর খবর পেয়ে ওই ছাত্রীর অভিভাবকরা থানায় চলে আসেন। রাতের দিকে নির্যাতিতার পরিবার প্রধান শিক্ষক আশুতোষ মণ্ডলের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাঁকে গ্রেফতার করে। শুক্রবার ধর্ষণে অভিযুক্ত প্রধান শিক্ষককে আদালতে হাজির করায়।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence