মাদ্রাসা ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করলো কলেজ ছাত্র

২৮ জানুয়ারি ২০২০, ০২:৫৫ PM

© ফাইল ফটো

বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাসেল হোসেন (২১) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহীর মোহনপুর উপজেলার শাহাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।


জানা যায়, কলেজ ছাত্র রাসেল হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে সোমবার (২৭ জানুয়ারি) ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ঘটনায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে মাদ্রাসাছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

গ্রেফতার রাসেল হোসেন একই গ্রামের মৃত নুরশেদ আলীর ছেলে। তাকেও মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মূল আসামি রাসেল হোসেনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence