দুই ছাত্রকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার

২৭ জানুয়ারি ২০২০, ১১:৩৩ AM

© সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়ায় দুই স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ দু'জনকে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন এক ছাত্রের মা।

আটককৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম (৪৮) ও তার দোকানের কর্মচারী মোহাম্মদ নওশাদ (২২)।

মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের সামনে শহিদুলের দোকান রয়েছে। গত বুধবার সন্ধ্যায় দশম শ্রেণির দুই ছাত্রকে তিনি ওই দোকানে নিয়ে যান। সেখানে তাদের অচেতন করে ধর্ষণ করেন তিনি ও দোকানের কর্মচারী নওশাদ। সেখান থেকে রাতে কৌশলে এক ছাত্র পালিয়ে যায়। আরেক ছাত্রকে দোকানের ভেতরে আটকে রেখে চলে যান তারা। পালিয়ে আসা ছাত্রটি তার বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ঘটনাটি জানায়। তারা বৃহস্পতিবার দুপুরে দোকানের তালা ভেঙে অপর ছাত্রকে উদ্ধার করে।

কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ বৃহস্পতিবার রাতে শহিদুল ও নওশাদকে উপজেলা পরিষদের সামনে থেকে আটক করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আটক হওয়া দু'জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence