সপ্তম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

২৫ জানুয়ারি ২০২০, ০৮:২৮ AM

© সংগৃহীত

কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলা বালাহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সিদ্ধার্থ চন্দ্র ভট্টাচার্য সে পূর্ব ফুলমতি গ্রামের কেষ্ট চন্দ্র ভট্টাচার্যের ছেলে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাওডাঙা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, মায়ের সঙ্গে অভিমান করে শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস দেয় সিদ্ধার্থ। পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পর কোনও সাড়া না পেয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে গলায় শাড়ি প্যাঁচানো অবস্থায় সিদ্ধার্থকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে নিকটবর্তী বালারহাট বাজারের পল্লী চিকিৎসক মহব্বত হোসেনের কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক সিদ্ধার্থকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি রাজীব কুমার রায় জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যা মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।

বাগেরহাটে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, কেন্দ্রে কড়া নিরাপত্…
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসিএ
  • ২১ এপ্রিল ২০২৬
মেহেরপুরে ১৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার…
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনয়ন জমা দিল বিএনপি
  • ২১ এপ্রিল ২০২৬