প্রেমিকের সামনে বিষপাণে আত্মহত্যা তরুণীর!

২৪ জানুয়ারি ২০২০, ১১:৫৯ AM

© প্রতিকী ছবি

ময়মনসিংহে প্রেমিকের সামনেই বিষপানে আত্মহত্যা করেছেন রুনা আক্তার নামে এক তরুণী। এ ঘটনায় প্রেমিক অপুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ময়মনসিংহে চরপাড়া মোড়ের সরগরম রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

তাদের বাড়ি নেত্রকোনার বারহাট্টা বলে পুলিশ জানিয়েছে। প্রেম ঘটিত কারণে এ ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাকের আহমেদ গণমাধ্যমকে জানান, রাত ৯টার পর রুনা নামে ওই তরুণী বিষপান করে সরগরম রেস্টুরেন্টের কাউন্টারের কাছে এসে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়মনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে রাখা হয়েছে। তিনি জানান, চার বছর ধরে রুনা ও অপুর প্রেম চলছিলো। দুজনের মধ্যে মনোমালিন্যের জেরে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে চরপাড়া এলাকা সন্দেহভাজন প্রেমিক অপুকে আটক করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ দেখেছি। সে রেস্টুরেন্টের ভিতরে বিষপান করেননি বলে তিনি জানান।

ওয়ার্ল্ড ভিশন নিয়োগ দেবে মিল অফিসার, আবেদন শেষ ২৩ এপ্রিল
  • ২১ এপ্রিল ২০২৬
বাগেরহাটে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, কেন্দ্রে কড়া নিরাপত্…
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসিএ
  • ২১ এপ্রিল ২০২৬
মেহেরপুরে ১৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার…
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২১ এপ্রিল ২০২৬