ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টায় দোকানিকে গ্রেপ্তার

১৯ জানুয়ারি ২০২০, ১১:২০ AM

© ফাইল ফটো

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খোমেজ উদ্দিন (৫৫) নামের এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় এনায়েতপুর মোড়ে খোমেজের দোকানে বসে ওই ছাত্রী। এ সময় তাকে ধর্ষণচেষ্টা করা হয়। ঘটনার সময় ওই এলাকায় কেউ ছিল না।

এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রায় প্রতিদিন ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন এনায়েতপুর মোড়ের মুদি দোকানদার খোমেজ উদ্দিন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে ওই কিশোরী নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়ার জন্য স্কুলে যাচ্ছিল। পথে এনায়েতপুর মোড়ে পৌঁছালে খোমেজ উদ্দিন ওই কিশোরীর মুখ চেপে ধরে দোকানের ভেতরে নিয়ে যান। সেখানে তিনি মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে খোমেজ পালিয়ে যান। এ ঘটনায় আজ শনিবার মেয়েটির মা বাদী হয়ে খোমেজ উদ্দিনকে আসামি করে মহাদেবপুর থানায় মামলা করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত খোমেজ উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাঁকে আদালতের মাধ্যমে গতকালই নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence