নেশা খাইয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

১৬ জানুয়ারি ২০২০, ০৩:৪৩ PM

© সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১৫ জানুয়ারি) রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেছেন।

আসামিরা হলেন- নয়নপুর এলাকার সোহরাবের ছেলে শরীফ (১৮), লিটনের ছেলে সুজন (১৯), নয়নপুর এলাকার হারুনের বাড়ির ভাড়াটিয়া কবিরের স্ত্রী উর্মি (১৮) ও শরীফ (২০)। আসামি উর্মিকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়েন। তার মা স্থানীয় একটি কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন।

জানা যায়, বিদ্যালয়ের যাওয়া-আসার পথে নয়নপুর এলাকার সোহরাবের ছেলে তাকে প্রেম প্রস্তাবসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেয়। তার প্রস্তাবে সাড়া না দেয়ায় অপহরণের হুমকিও দেয়।

ওই ছাত্রীর মা জানান, বুধবার কারখানার কাজ শেষে রাত ১০টায় বাসায় এসে মেয়েকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করি। খোঁজাখুঁজির একপর্যায়ে নয়নপুর গ্রামের জনৈক আসাদ মোল্লার বাড়ির পাশে ঝোপের ভেতর থেকে মেয়েকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাই। চিকিৎসা শেষে জ্ঞান ফিরে আসলে মেয়ে জানায়, রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে শরীফ মুখে গামছা দিয়ে তাকে তুলে নিয়ে যায়। নয়নপুর গ্রামের জনৈক আসাদ মোল্লার বাড়ির পাশে ঝোপে নিয়ে তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়।

শ্রীপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুস সাকীব জানান, এ ঘটনায় মামলার চার নম্বর আসামি উর্মিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাবি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence