কোচিংয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

১৩ জানুয়ারি ২০২০, ০৯:৩৯ AM

© টিডিসি ফটো

কোচিংয়ে যাওয়ার পথে বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক তিথি পাল (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এঘটনায় আহত হয় তার বান্ধবী রূপা চক্রবর্তী। সোমবার (১৩ জানুয়ারি) সকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা মধ্যবাজার পুরাতন সোনালী ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিথি পাল উপজেলার মধ্যবাজার চাল মহালের রঞ্জন পাল মনার মেয়ে। সে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আহত রূপা কালিখলা শ্রী শ্রী লোকনাথ ব্র‏‏‏‏হ্মচারী মন্দিরের কর্তা উত্তম চক্রবর্তীর মেয়ে। তার বাড়ি নেত্রকোনার সুসংদুর্গাপুরে। আহত রূপা চক্রবর্তীকে গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, দুই বান্ধবী গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় জিপিএ-৫ পায়। তিথি পাল উপজেলায় মেধা তালিকায় ৫ম স্থান অর্জন করে। দুই বান্ধবী ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। সোমবার সকাল ৭টার দিকে দুই বান্ধবী রাস্তার পাশ দিয়ে কোচিংয়ে যাওয়ার পথে মধ্যবাজার পুরাতন সোনালী ব্যাংক এলাকায় পিছন দিকে থেকে বালুবোঝাই দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তিথি পাল।

দুর্গাপুর থেকে কিশোরগঞ্জগামী বালুবোঝাই ট্রাকের চালক হুমায়ুন মিয়া (৩০) শহরের হারুন পার্ক এলাকায় এসে চলন্ত গাড়িতে ঘুমিয়ে যায়। এ সময় ট্রাকটি রাস্তার এপাড়-ওপারে দিক-বেদিক ছুটছিল। একপর্যায়ে রাস্তার পাশে নেমে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী এ সময় ট্রাকচালক হুমায়ুন মিয়া ও ট্রাকের হেলপার মো. রবিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

গৌরীপুর থানার এসআই মো. বাহারুল ইসলাম জানান, ট্রাকচালক-হেলপারকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

গৌরীপুর থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence