বিলের ভেতর মিলল কলেজছাত্রীর মরদেহ

১০ জানুয়ারি ২০২০, ০২:১১ PM

© সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে নিখোঁজের দু’দিন পর আজ শুক্রবার উপজেলার ভুরুলিয়ার বল্লভপুর বিল থেকে ওই কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। তার নাম মরিয়ম খাতুন ময়না (১৮)।

বল্লভপুর গ্রামের আব্দুল কাদের গাজীর মেয়ে মরিয়ম। সে শ্যামনগর সরকারী মহাসীন কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিল। কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের পিতা আব্দুল কাদের জানান, গত ৮ জানুয়ারী থেকে মেয়েকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর সকালে লোকমুখে জানতে পারেন। পরে ঘটনাস্থলে গিয়ে মেয়ে মরিয়মের লাশ দেখতে পাই।এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তির দাবী করেন তিনি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব নাজমুল হুদা বলেন, সকালে স্থানীয়দের নিকট খবর পেয়ে ওই বিল থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়। গলায় ওরনা পেচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে সাতক্ষীরায় মর্গে প্রেরণ করা হয়েছে। রহস্য উদঘটনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

চবিতে সাংবাদিকসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিবিরের…
  • ১৮ এপ্রিল ২০২৬
ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬